
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ নভেম্বর, আজ ভোরে নারকেল বাগান মোড় থেকে এয়ারপোর্ট এর দিকে যাওয়ার সময় ইকোপার্ক এর কাছে ইউ টার্ন নিতে গিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় প্রাণ হারায় তিন জন ও আহত হয় দুই জন।
আজ সকালে কাজে বেরিয়েছিল তারা। কিন্তু কাজ সেরে বাড়ি ফেরা হল না আর। বেপরোয়া গাড়ি চালানোর শাস্তি যে এরম হবে তা আশাও করেনি তারা। ‘safe drive save life’ এই শ্লোগান আজকালের যুবকরা কানে করে না। একটু সাবধানতা নিজেকে সুরক্ষা রাখতে পারে। কিন্তু ব্যস্ত জীবনে সব কিছুতেই তাড়াহুড়ো। তারই জেরে প্রান হারালো ২০-২৫ বছর বয়সের তিন যুবক।
হঠাৎ তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। খবর পেয়ে পুলিশ গিয়ে পাঁচ জনকে উদ্ধার করে বিধান নগর হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার।বাকি দুজন কে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদের মধ্যে একজনের বাড়ি সল্টলেকে ও বাকিদের বাড়ি মানিকতলায়। ঘটনাটি পরিবারের কানে আসতেই শোকের ছায়া নেমে আসে।



















