সাত সকালে এক রেশন ডিলারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সাত সকালে এক রেশন ডিলারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর, মঙ্গলবার সকালে এক রেশন ডিলারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে  চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দাঁতনে। মৃত ব্যক্তির নাম অমূল্যকুমার বেরার (বয়স ৭০)।

মঙ্গলবার সকালে রেশন ডিলার অমূল্যকুমার বেরার বাড়ির ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ সংগ্রহ করতে এলে পুলিশের সামনে ক্ষোভ উগরে দেয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সম্পত্তির বিবাদের জেরেই খুন করা হয়েছে এই ডিলারকে। উত্তেজনার জেরে দীর্ঘক্ষণ মৃতদেহ সংগ্রহ করতে পারেনি দাঁতন থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, পরিবারের দোষীদের গ্রেফতার করতে হবে। স্থানীয় বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের গ্রামের এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষে ক্ষোভ মিটিয়ে মৃতদেহ সংগ্রহ করে থানায় আনে পুলিশ। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top