ডুবুডি ব্রিজের উপর দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ

ডুবুডি ব্রিজের উপর দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১২ নভেম্বর,  আসানসোলের পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্তবর্তী মাইথন থানার অন্তর্গত ডুবুডি ব্রিজের উপর দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ।সংঘর্ষে অল্প বেশি আহত হন দুটি গাড়িতে থাকা যাত্রীরা।অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তারা। এর জেরে উক্ত এলাকায় বেশ কিছুক্ষনের যানজটের সৃষ্টি হয়।

নিত্য যাত্রীদের থেকে জানা গিয়েছে, ফাটল থাকার কারনে ডুবুডি ব্রিজের এক প্রান্তকে বন্ধ করে দেওয়া হয়। ফলে আরেকপ্রান্ত দিয়েই যান চলাচল চলে। এক প্রান্তের ওয়ানওয়ে চলাচল বন্ধ থাকায় নিত্য দিন যান চলাচলে সমস্যা দেখা দেয় এবং আগেও এরূপ ঘটনা ঘটে। কিন্তু ব্রিজ ঠিক করার কোনও নাম নেই।  রাজ্যের সরকারের কোনো হেলদোল নেই বললেই চলে। ঘটনাটি ঘটার পর ঘটনাস্থলে মাইথন থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে তাদের মাইথন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে পাঠানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top