
নিজস্ব সংবাদদাতা, বিধাননগর, ১২ নভেম্বর, জিআইএস এর ১২৩ তম অল ইন্ডিয়া বেটন কাপ হকি টুর্নামেন্ট ২০১৯, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটি চলেছিল ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। আজ সেই খেলার ফাইনাল ম্যাচ ছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এবং তার স্ত্রী সুদেশ ধানখার। এছাড়া উপস্থিত ছিলেন বাবন ব্যানার্জি গুর্বাক্স সিং এবং রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে।
এদিন রাজ্যপাল জানান, একটা সময় খেলাধুলো খুব একটা প্রাধান্য পেত না। কারণ ছাত্র-ছাত্রীদের বাবা মারা পড়াশুনার উপর দিত কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে পড়াশুনার পাশাপাশি খেলাধুলাও প্রাধান্য পায়। রাজনীতি করা উচিত নয় কিন্তু খেলা তে রাজনীতির মাধ্যমে জেতা সম্ভব। এছাড়াও তিনি কলকাতা পুলিশকে ভূয়শী প্রশংসা করেন। যেভাবে কলকাতা পুলিশ সারা কলকাতার রাস্তায় কড়া নজরদারি করছেন তার জন্য কলকাতা পুলিশের নগরপালকে অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও তিনি মনে করেন বেশ কয়েকটি বিষয়ে আরো সচেতনতা বাড়াতে হবে।



















