
নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১২ নভেম্বর, সোমবার রাতে বিড়া লক্ষীপুর এলাকায় হাবড়া থানার পুলিশ, মহিম ফকির নামে (বছর ২৫) এক যুবক কে গ্রেফতার করে। ধৃতকে তল্লাশী চালিয়ে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
সোমবার রাতে টহল দেবার সময় হাবড়া থানার পুলিশ এক যুবক কে দুষ্কৃতী সন্দেহে আটক করে। সন্দেহভাজন যুবকের বাড়ি জানতে চাওয়ায় প্রথমে এড়িয়ে গেলেও পুলিশের চাপে পরে বাড়ির ঠিকানা বলে।ধৃতের বাড়ি বিড়া মাঠপারা এলাকায়। তারপর তল্লাশী চালিয়ে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে অসামাজিক কাজের উদ্দ্যেশে ঘোরাঘুরি করছিল সে। ধৃতের বিরুদ্ধে একাধিক পুরোনো ছুরি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।



















