শিলিগুড়িতে পালিত হচ্ছে ‘ধর্ম গুরু’ গুরু নানকের জন্মদিন

শিলিগুড়িতে পালিত হচ্ছে ‘ধর্ম গুরু’ গুরু নানকের জন্মদিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১২ নভেম্বর, দেশের পাশাপাশি শিলিগুড়িতে সাড়ম্বরে পালিত হচ্ছে শিখ ধর্মাবলম্বী দের ধর্ম গুরু গুরু নানকের জন্মদিন। শিখদের ধর্মগুরু গুরুনানক ৫৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার শিলিগুড়ি সেবক রোডের গুরুদুয়ারাতে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে গুরু নানকের জন্মদিন।

গুরু নানকের জন্মদিন উপলক্ষে শিলিগুড়ির গুরুদুয়ারা তে শিখ ধর্মাবলম্বী থেকে শুরু করে নানা সম্প্রদায়ের মানুষ ভিড় জমিয়েছে। সকাল থেকেই চলছে গুরু নানকের আরাধনা। পাশাপাশি সকল দর্শনার্থীদের জন্য ভোজনের আয়োজন করা হয়েছে। অন্যদিকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে গুরুদুয়ারা চত্বরে প্রচুর লোকের সমাগম হয়েছে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top