
১২ নভেম্বর, দরজায় কিন্তু কড়া নাড়া শুরু করে দিয়েছে শীতকাল। এই ঋতুর আগমনে একদিকে যেমন রস বিলাসী বাঙালী নলেন গুড়ের আনন্দে মজবে, অন্যদিকে শীতে জুবু থুবু বাঙালীর চেয়ে বেশি আর কেউ আর হয়না। তাই এই শীত থেকে বাঁচার জন্য লেদারের জ্যাকেট অতিব জরুরি।
নারী-পুরুষ উভয়ই এই জ্যাকেট পড়ে নিজেকে একটু অন্যভাবে তুলে ধরতেই পারেন। শুধু শীত যাবে না সাথে নিজে হয়ে উঠবেন অন্যদের কাছে কিছুটা স্পেশাল। এই জ্যাকেট স্কার্ফ ফ্যাশনিস্ট দের কাছে বেশ জনপ্রিয়। long flared skirt এর সঙ্গে এই লেদার জ্যাকেট পড়লে, সন্দেহ নেই আপনি হয়ে উঠবেন অনন্য।



















