মামা ভাগ্নের মৃতদেহ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা পরিবারের

মামা ভাগ্নের মৃতদেহ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা পরিবারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৪ নভেম্বর, বৃহষ্পতিবার ভোরবেলা বরাকর নদীতে ভেসে ওঠে মামা ভাগ্নের মৃতদেহ। গত মঙ্গলবার কার্তিক পূর্ণিমার দিন ঝাড়খন্ডের ধানবাদের বাসিন্দা  মামা ভাগ্নে বরাকর নদীতে স্নান করতে এসে ডুবে যায়। পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনগনের চেষ্টাতেও মৃতদেহ উদ্ধার করা যায়নি।

বৃহস্পতিবার ভোরবেলা মৃতদেহ দুটি হঠাৎ ভেসে ওঠে, যেখানে ডুবে ছিল তার থেকে কিছু দূরে।বাড়ীর লোক মৃতদেহ গুলো নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে, ঘটনাটি মাইথন থানার পুলিশের নজরে আসাতে তারা মৃতদেহ বাজেয়াপ্ত করে, কুলটি থানাকে খবর দেয়।কুলটি থানার বরাকর ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থলে আসে।ঘটনায় উত্তেজনা্র সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top