নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ নভেম্বর, নিউটাউন থানা ভেঙে আজ উদ্বোধন হলো আরো দুটো থানা।এবার নিউটাউন এ মোট তিনটি থানা । নিউটাউন থানা,টেকনোসিটি থানা ও ইকোপার্ক থানা।আজ নতুন দুটো থানা টেকনোসিটি থানা ও ইকোপার্ক থানা উদ্বোধন করেন বিধান নগর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার এল এন মিনা।সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জী,হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন ও উর্ধতন পুলিশ আধিকারিক।
টেকনোসিটি থানার মধ্যে থাকছে আকন্দকেশরি,পাথরঘাটা, চক পাচুরিয়া, বালিগুড়ি নারকেল বাগান ,কনভেনশন সেন্টার,আলিয়া ইউনিভার্সিটি।নিউটাউন থানার মধ্যে থাকছে থাকদাড়ি মহিষ গোট,তারুলিয়া, চন্ডী বেরিয়ে, গৌরাঙ্গ নগর, যাত্রাগাছি,ইকোপার্কের মধ্যে থাকছে ইকোপার্ক, হাতিয়ারা, ঘুনি, সিটি সেন্টার ২, নবাব পুর ইত্যাদি।
এল এন মিনা জানান, “এবার মানুষের আরও বেশি সুবিধা হবে। ছোট ছোট থানা হলে মানুষকে যেতে সুবিধা হবে।কোনো ঘটনা ঘটলে খুব তারা তারি পুলিশ স্পটে পৌঁছতে পারবে।ক্রাইম কন্ট্রোলে থাকবে”।দেবাশীষ সেন জানান,
“যে ভাবে এটা প্রপুলার হচ্ছে বিশেষত শীতকালে সত্যি সত্যি এখানে আরো ভালো আইন শৃঙ্খলা আরো ভালো লোকে দেখা করার জন্য একটা আলাদা থানার দরকার ছিল এটা হয়েছে এটা শুরু হলো।আমরা খুব খুশি”।



















