ওভারলোড বালি গাড়ির সাথে আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

ওভারলোড বালি গাড়ির সাথে আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপু্‌ ২৭ নভেম্বর,  ওভারলোড বালি গাড়ির সাথে আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় হতাহতের কোনও খবর নেই।ঘটনাটি ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কের চন্দ্রকোনার ক্ষীরপাই মনসাতলা চাতালের।বুধবার ভোর পাঁচটা নাগাদ চন্দ্রকোনা থেকে একটি ওভারলোড বালি গাড়ি ঘাটালের দিকে যাচ্ছিলো উল্টোদিক থেকে আলুবোঝাই একটি কনটেনার চন্দ্রকোনার দিকে আসছিলো ক্ষীরপাই মনসাতলা চাতালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এরজেরে ওভারলোড বৈধ কাগজবিহীন বালি গাড়িটি আড়াআড়ি ভাবে রাস্তার উপর দাঁড়িয়ে যায় এর জেরেই যানজট।গাড়ি দুটিকে রাজ্যসড়ক থেকে সরানোর কাজ চলছে এমনটাই চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ সূত্রে জানাযায়।ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর দিয়ে ওভারলোড বালি গাড়ির যাতায়াত নতুন কিছু নই,বেপরোয়া ভাবে বালি গাড়িগুলি যাতয়াতে দুর্ঘটনা আকছার ঘটে এমনই অভিযোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top