২৯ নভেম্বর, দেশের মানুষের ক্ষেত্রে ভোটার কার্ডের মতোই অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্যান কার্ড। চাকরির ক্ষেত্রে প্যান কার্ড এখন আবশ্যিক। বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে প্যান কার্ড জমা দেওয়া হয়। আর সেই প্যান কার্ড তৈরীতে বাবার নাম জমা দেওয়া এতদিন আবশ্যিক ছিল। কিন্তু এবার সরকার এতে আনল নয়া পরিবর্তন।
আগামী মঙ্গলবার আয়কর দপ্তর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত স্থাপন করল এই ক্ষেত্রে। গত মঙ্গলবার আয়কর দপ্তর এক বিবৃতির দ্বারা জানালেন, যদি কোন ব্যাক্তির ‘মা’ একমাত্র অভিভাবক হয় তাহলে সেই ব্যাক্তির প্যানকার্ডে পরিচয় পত্রে বাবার নাম লেখা আবশ্যক নয়। সেই ব্যক্তি এবার তার মায়ের নামে প্যান কার্ডে দিতে পারে। এই নতুন নিয়মটি চালু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে।



















