টাকা না দেওয়ায় দাদুকে খুন করল নাতি

টাকা না দেওয়ায় দাদুকে খুন করল নাতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,২৯ নভেম্বর, ফের একবার খুনের ঘটনা সামনে এল শিলিগুড়ি শহরে। ঘটনাটি ঘটেছে শহর শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়া এলাকার রামকৃষ্ণ সরণিতে। ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ প্রাথমিকভাবে মৃতের নাতিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি চলছে তদন্ত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, আজ(শুক্রবার) সকালে নিজের শোবার ঘর থেকেই হাত-পা বাধা অবস্থায় ফাল্গুনি ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের গলায় মাফলার জড়ানো ছিল, মুখ চাপা ছিল ও হাত পা কাপড় দিয়ে বাঁধা। সেক্ষেত্রে প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি মৃত্যুর সঠিক কারণ নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা।

স্থানীয় সূত্রে খবর, ফাল্গুনিবাবুর নাতি নেশায় মত্ত থাকে সর্বদাই। আর তার জন্য অপচয় করতেন বহু অর্থ। টাকা নিয়ে অশান্তিও হয়েছিল ঠাকুরদা ও নাতির মধ্যে। পরিবারের অভিযোগ, হয়তো দাদু মদের জন্য টাকা না দেওয়ায় বা বাঁধা দেওয়ায় মৃতের নাতি ও তার বন্ধুরা মিলে এই জঘন্য অপরাধ করেছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্তের শুরুতেই মৃতের নাতিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top