২৯ নভেম্বর, সকল কাপেলের কাছে যিনি আইকন, যাদের জীবনের প্রতিটি খবর রাখতে আগ্রহী ভক্তরা, তিনি আর কেউ নন আমাদের ‘বিরুষ্কা’। এই দম্পতির জুটি আমাদের সকলের কাছেই খুবই প্রিয়। কিন্তু আমারা সকলেই জানি বিরাট ও অনুষ্কা দুজনেই দুজনের কাজে ব্যস্ত থাকেন। এমনও হয়েছে দিনের পর দিন দেখা হয় না দুজনের। বাড়িটা যেন তাঁদের কাছে হয়ে উঠেছে ভ্যাকেশন। কিন্তু তার মধ্যেও দুজনে দুজনের প্রতি প্রেম ছিটেফোঁটাও কমেনি। যখনই সময় পা্ন দুজন দুজনকে সারপ্রাইজ দিতে ভালোবাসেন।
সম্প্রতি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হল পিংক বল টেস্ট। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে খেলে সিরিজ জেতে ভারত। এবং সেঞ্চুরি হাঁকান কোহলিও।বিরাটের সাফল্যে খুবই খুশি অনুষ্কা আর তারই প্রকাশ মেলে যখন সোমবার বিরাট মুম্বইতে ফেরেন। বিরাটকে সারপ্রাইজ দিতে বিমান বন্দরে হাজির ছিলেন পিংক সোয়েট শার্টে অনুষ্কাও। গাড়ির কাঁচ নামাতেই তিনি দেখলেন ভিতরে অনুষ্কা। পিংক সোয়েট শার্টে বিরাটকে সারপ্রাইজ দিলেন তিনি। বিরাটকে দেখা মাত্রই বাঁধভাঙা উচ্ছ্বাস অনুষ্কার চোখে মুখে। কাজে ব্যস্ত থাকায় এই সিরিজে কলকাতা আসতে পারেননি অনুষ্কা। আর তাই বিরাট জানতেন অনুষ্কা আপাতত দেশে নেই।কিন্তু এরূপ সারপ্রাইজ, মনের মানুষের কাছে এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত বিরাট। কিছুদিন আগেই বিরাটের জন্মদিন উপলক্ষ্যে দুজনে ঘুরে এলেন ভুটান থেকে। সেখানে প্রকৃতির কোলে দুজনে তাঁদের দারুন সময় কাটান।


















