
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২৯ নভেম্বর, মুম্বাই রোডে বাইক দুর্ঘটনাই আহত হল দুই বন্ধু।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মুম্বাই রোডে গতকাল রাতে দুই বন্ধু বাইকে করে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এ ধাক্কা মেরে উল্টে যায়। আহত দুই যুবক এর নাম প্রসেনজিৎ মাইতি অজিত মান্না।
কোলাঘাট থানার পুলিশ আহত দুই যুবক কে উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে ভর্ত্তি করে। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াই তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত দুই যুবকের বাড়ি পাশকুরা থানার হুরিনানচক গ্রামে।পুলিশ বাইক টিকে আটক করেছে।


















