সভাপতির পরিবর্তন ঘিরে ব্যারাকপুরে ব্যপক উত্তেজনার সৃষ্টি

সভাপতির পরিবর্তন ঘিরে ব্যারাকপুরে ব্যপক উত্তেজনার সৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ২৯ নভেম্বর,  গত ২৫ শে নভেম্বর ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাতাশটি মন্ডলের সভাপতি নির্বাচন হয়। সেই সভাপতি নির্বাচনে বেশ কিছু সভাপতিকে পরিবর্তন করা হয়েছে সে কারণেই পরিবর্তিত সভাপতি অনুগামীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় ও সেই ক্ষোভ থেকে আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্রের বাড়িতে চড়াও হয়।

বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাদের তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। সব মিলিয়ে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বিজেপি কর্মী সমর্থক হলেও ফাল্গুনের বক্তব্য তৃণমূল আশ্রিত এবং বিজেপির একাংশ তৃণমূলের সাথে যোগসাজশ করে এই হামলা চালিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top