এবিভিপির এক কার্যকর্তাকে নির্যাতন করার অভিযোগ তৃনমুল ছাত্র পরিষদের বিরুদ্ধে

এবিভিপির এক কার্যকর্তাকে নির্যাতন করার অভিযোগ তৃনমুল ছাত্র পরিষদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি, দাসপুরের নাড়াজোল রাজ কলেজে এবিভিপির এক কার্যকর্তাকে মারধর ও তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালানোর অভিযোগ তৃনমুল ছাত্র পরিষদের বিরুদ্ধে।মারধরে আহত হন অংশুমান দিন্দা। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে।

এবিভিপির কার্যকর্তা অংশুমান বহিরাগত তৃনমুল ছাত্রপরিষদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন।জানা গিয়েছে, প্রথমবর্ষের ফর্ম ফিলাপের জন্য শুক্রবার কলেজে গিয়েছিল আক্রান্ত এবিভিপি কার্যকর্তা। সেসময় কলেজ থেকেই বহিরাগত কয়েকজন মারতে মারতে তুলে নিয়ে যায় স্থানীয় তৃনমুল কার্যালয়ে। সেখানেও মারধর করার পর তৃনমুলের পতাকা ধরিয়ে স্লোগান দেওয়া থেকে মিছিলে হাঁটানো হয় কিছুক্ষণ এবং ভুল স্বীকার করিয়ে হুমকি দিয়ে ছাড়া হয় আক্রান্তকে।ঘটনার পর এবিভিপির কয়েকজন তাঁকে দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।যদিও ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top