নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৪ ফেব্রুয়ারি, পুলয়ামা ঘটনার এক বছর পূর্তিতে সীমান্তরক্ষীদের সম্মান জানাল একদল যুবক।সকাল থেকেই আজ সকলে তাদের জীবনসঙ্গীকে সঙ্গে ব্যস্ত। আর আজকের দিনেই একদল জীবক ১৪ ফেব্রুয়ারির দিন স্মরণে রেখে সকালে সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের নিয়ে পালন করল এক শহিদ স্মরণ সভা, স্মরণ সভার শেষে বীর জাওয়ানদের চোখের জল মুছিয়ে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নিজেদের হাতে করে মিষ্টি বিতরণ করেন তারা।
এদিন মিষ্টি মুখ করিয়ে বরণ করে সীমান্তরক্ষীদের মুখে হাসি ফুটিয়ে তুলল কয়েকজন যুবক। তাদের এরূপ কাজে গর্বিত গোটা মালদা এলাকা।



















