নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি, গতকাল রাতে আবার আগুন কলকাতায়। চেতলার একটি প্লাই-উডের কারখানায় ভয়ানক আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই দমকলের ইঞ্জিন আসতে শুরু করে।
জানা যায়, মোট ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেছে। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম। দমকলের প্ৰচেষ্টায় দু’ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
কোথাও কোনো হিডেন ফায়ার আছে কিনা তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। এই সপ্তাহেই তালতলার প্লাই-উড কারখানায় আগুন লেগেছিল। বারবার এমন আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠছে অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে।ঠিক কি কারণে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।



















