নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৪ ফেব্রুয়ারি, গোলাপও নয়।লিলিও নয়।প্রেমের প্রকাশ পেল ব্লাড ব্যাংকের বেডে।সংস্কৃতিতে এমএ প্রেমিকাকে সারপ্রাইজ দিতে নিজের প্রতিষ্ঠানকেই বেছে নিলেন বারাসত জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আকাশ মজুমদার।আগামী কয়েকমাস পরই বসিরহাটের বাসিন্দা তাঁর প্রেমিককে বিয়ে করতে চলেছেন বলে জানান আকাশ।১৩ ফেব্রুয়ারি প্রেমিকার সাথে ফোনালাপে প্রথম চমকটা দেন তিনি।
জানা গিয়েছে, প্রেমিকাকে বলেন,আগামীকাল হাসপাতালে রক্তদান করে তোমার আমার প্রেমকে স্মরনীয় করব।সেই মতো আজ সকালে নিজের কর্মস্থলের বেডে শুয়ে আকাশ জানায়,প্রতি মাসে এই হাসপাতালে ১৭৩ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত দিতে হয়।তাই তাদের মতো মুমূর্ষদের কথা ভেবে ভালোবাসার দিনকেই বেছে নিয়েছি।বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মন্ডল জানান, তাঁরাও প্রেমের দিন পালন করছেন হাসপাতালে।থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের হাতে গোলাপ ও চকলেট তুলে দিয়ে।তবে সহকর্মীর প্রেমের দিবসে রক্তদানকে প্রকৃত প্রেমের প্রকাশ বলেই মনে করেন তিনি।



















