মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি মাস্টার বলে কটাক্ষ করলেন রাহুল সিংহ

মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি মাস্টার বলে কটাক্ষ করলেন রাহুল সিংহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১৪ ফেব্রুয়ারি, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে কংগ্রেস।নিজের শক্তি ঢেলে দিল্লিতে কেজরিওয়ালকে জিতিয়েছে কংগ্রেস।বুধবার নদিয়ার চাপড়ায় এসে একথা বলেন বিজেপি নেতা রাহুল সিংহ।তিনি বলেন, “আমরা কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছিলাম।কংগ্রেস নিজে নিজেই শেষ হয়ে যাচ্ছে।দিল্লির ভোট প্রসঙ্গে তিনি আরোও বলেন, হাজার খানেকের ওপর ভোটে আমরা প্রায় চল্লিশটি সিটে হেরেছি।কংগ্রেস এবং অন্যান্য পার্টি মেলার পরও প্রবল প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।তবে দিল্লির ভোটের কোনো প্রভাব রাজ্যের আসন্ন পুরভোটে পড়বে না”, এমনটাই দাবি করলেন রাহুল বাবুর।

তিনি আরও বলেন, এক একটা রাজ্যের রাজনৈতিক অবস্থা, সামাজিক গঠন আলাদা।সেই অনুযায়ী ভোট হয়।পাশাপাশি ৭৫ ইউনিট বিদ্যুৎ বাদের প্রসঙ্গে তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি মাস্টার বলে কটাক্ষ করেন।তিনি বলেন,কোনো একটা রাজ্যকে দেখে নকল করে পরীক্ষায় পাশ করার চেষ্টা করছে।কিন্ত সেটা হবে না বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল বাংলার অভিশাপ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top