আবারও ট্রেন থেকে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার।

আবারও ট্রেন থেকে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৭ মার্চ, আবারও ট্রেন থেকে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার। যার মধ্যে দুটি পিকক সফট সেল প্রজাতি ও দুটি গাঙ্গীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।সব মিলিয়ে মোট কচ্ছপ ৫২৩ টি উদ্ধার হয়।গ্রেফতার দুই।ধৃতদের বাড়ি সুন্দর বন এলাকায়।

সূত্রের খবর উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে নিয়ে আসা হচ্ছিল কচ্ছপ।ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল যৌথ ভাবে তল্লাশি চালায় কলকাতা স্টেশন ও নৈহাটি স্টেশনে।তারা সূত্র মারফত খবর পেয়ে আজ ভোরে এই দুটি স্টেশন এ ওত পেতে ছিল।তাদের কাছে খবর ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস এ প্রচুর পরিমান কচ্ছপ আসছে তার মধ্যে কিছু কচ্ছপ নৈহাটি স্টেশন এ নামানো হবে আর বাকিটা কলকাতা স্টেশন এ নামবে।সেই মতো দুটি স্টেশন এ অফিসাররা ছিল।নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে বস্তায় ভরা কচ্ছপ নামাতেই সেখান থেকে কচ্ছপ উদ্ধার হয়।সেই ট্রেন কলকাতা স্টেশন ঢুকতেই ট্রেনে তল্লাশি চালানো হয়।দেখা যায় সিটের নীচে লাইন দিয়ে সাজানো প্রচুর ব্যাগ।সেই ব্যাগ খুলতেই তার মধ্যে বস্তায় ভরা কচ্ছপ উদ্ধার হয়।সেখান থেকে দুজনকে ধরা হয়।তাদের নিয়ে চলে আসা হয় সল্টলেকের রেসকিউ সেন্টারে।ধৃতদের আগামীকাল কোর্টে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top