সোনাঝুরি,খোয়াইয়ের ধারে হোলি উপভোগ পর্যটকদের

সোনাঝুরি,খোয়াইয়ের ধারে হোলি উপভোগ পর্যটকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম , ১০ ই মার্চ : ইউজিসির নির্দেশে করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। কিন্তু বহু আগত পর্যটকরা সোনাঝুরি খোয়াই আমারকুটির সহ বিভিন্ন এলাকায় হোলি খেলে আনন্দ উপভোগ করলেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ দেশ ছাড়িয়ে ভিনদেশ থেকেও বহু পর্যটক হাজির হন শান্তিনিকেতনের বসন্ত উৎসব উপলক্ষে। এবার সেই উৎসবে বাধ সেধেছে করোনা আতঙ্ক। বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব বন্ধ ঘোষণা করলেও শয়ে শয়ে পর্যটক হাজির হয়েছেন বোলপুরে। দুধের স্বাদ ঘোলে মিটাতে কার্যত তারা সোনাঝুরি খোয়াই আমার কুটির এলাকা কে হোলি খেলার জায়গা বেছে নিলেন সে সমস্ত পর্যটকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top