
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ১০ ই মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে খালে গিয়ে পড়ল আই ১০ গাড়ি। একাই ছিলেন গাড়ির চালক গৌতম বড়াল।। সল্টলেক পিএনবি আইল্যান্ড থেকে খাল পাড়ের দিকে যাওয়ার সময়।দ্রুত বেগে এসে গ্রিল ভেঙে সোজা গিয়ে খালে পরে। ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ ও বিধাননগর ট্রাফিক অফিসাররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস।
দুর্ঘটনার পর দুই কিশোরের নজরে আসে। গাড়ি চালক গৌতম বড়ালকে উদ্ধার করে ওই দুই কিশোর। তাদের তৎপরতায় খালে পড়া গাড়ি থেকে উদ্ধার হন চালকের আসনে বসা গৌতম বড়াল। দুই কিশোরকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেন দমকল মন্ত্রী সুজিত বোস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালকের নাম গৌতম বড়াল। বাড়ি যাদবপুরে। সল্টলেকে কারো বাড়িতে আসছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর তাঁকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। গাড়িটির পরীক্ষা করে দেখা হবে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।



















