রাজ্যের সব চেকপোস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের সব চেকপোস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ১১ই মার্চ :রাজ্যে কৃষিজাত পণ্য যাতায়াতের ক্ষেত্রে সব বাধা উঠে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে সেই নিয়ম। বুধবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন জানান, এই মুহূর্তে রাজ্যে মোট ১০৯টি চেক পোস্ট রয়েছে। মাছ থেকে সবজি কিংবা অন্যান্য কৃষিজাত পণ্য যাতায়াতের ক্ষেত্রে এইসব চেকপোস্টে গাড়ি দাঁড় করাতে হয়। এর জন্য অনেকটা সময় নষ্ট হয়। এর ফলে কাঁচা মাল নষ্ট হওয়ারও অনেক অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই রাজ্যের সব চেকপোস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top