নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১২ মার্চ, রায়দিঘীতে গভীর রাত্রে খুন হল এক এক টোটোচালক। ঘটনাটি ঘটেছে ২৩ নং লাটের ভগৎ সিং ক্লাবের সামনে। খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটোচালকের নাম পিয়ার আলী মোল্লা, বয়স ৪৭। টোটোচালকের দেহটিকে উদ্ধার করে রায়দিঘী থানায় নিয়ে আসা হয়েছে। ঠিক কি কারণে এই খুন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। খুনের তদন্ত চলছে বলে জানা যাচ্ছে। বর্তমানে দেহটিকে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহাকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনায় শোকে ভেঙে পড়েছে পরিবার সহ প্রতিবেশীরা।


















