
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ মার্চ, সল্টলেকের পিএনটি কোয়াটারে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বিপত্তি। আজ সকালে ভেঙে পড়ার আওয়াজে সবাই কোয়ার্টার থেকে বেরিয়ে পড়ে। দেখে এই কোয়াটারে দুটি জলের ট্যাঙ্ক এর মধ্যে একটি ভেঙে পড়েছে।রক্ষণাবেক্ষণের অভাবে এই বিপত্তি বলে অভিযোগ কোয়ার্টারের বাসিন্দাদের। জানা যায়, ১৯৮০ সালে এই ট্যাঙ্ক তৈরি হয়।

আজ সকালে সল্টলেক সিসি ব্লকের পিএনটি কোয়াটারে রিজার্ভারে জল ভরার সময় ওভারহেড জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় পুলিশ ও দমকল আধিকারিকদের এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও বিধান নগর উত্তর থানার পুলিশ আসে। উদ্ধারের কাজ চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে সকালবেলায় ঘটনাস্থলে কেউ ছিল না তাই এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।স্থানীয়দের দাবি, এই জলের ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিএসএনএল ও পোস্টাল ডিপার্টমেন্ট তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করত না। যার ফলে এই বিপত্তি। টিএনটি কোয়াটারের ট্যাঙ্ক ভেঙে পড়ায় বাসিন্দারা জল সংকট বাড়ল।


















