
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ মার্চ, সল্টলেক বিবিবিসি পার্কে নির্মিত ক্লাবঘরে বিতর্কিত পোস্টার দিল ভারতীয় জনতা পার্টি কর্মীরা। অভিযোগের কয়েক দিন আগে মন্ত্রী সুজিত বসু ওই বেআইনি ক্লাবঘরের উদ্বোধন করেন।
যদিও জানা যায়, পরবর্তীকালে ক্লাব ঘরকে পাবলিক লাইব্রেরী বলে জানানো হয়েছিল। আর তার কিছুদিন পর এই নির্মাণ অবৈধ বলে পোস্টার সেঁটে দিল ভারতীয় জনতা পার্টির কর্মীরা। অবিলম্বে এই বেআইনি নির্মাণ ভাঙতে হবে এবং খেলার ময়দানকে কোন ভাবে নষ্ট করা যাবে না দাবি তুললেন তারা।তবে শেষমেশ কি হবে তা এখনও জানা যায়নি।


















