করোনার আতঙ্ক এবার বড়সড় প্রভাব ফেলতে চলেছে দেশের ক্রীড়াক্ষেত্রে

করোনার আতঙ্ক এবার বড়সড় প্রভাব ফেলতে চলেছে দেশের ক্রীড়াক্ষেত্রে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১২ মার্চ, নভেল করোনা ভাইরাস এবার বড়সড় প্রভাব ফেলতে চলেছে দেশের ক্রীড়াক্ষেত্রেও।কলকাতা ডার্বি থেকে শুরু করে আইপিএল পর্যন্ত সমস্ত টুর্নামেন্টেই বাড়তি সতর্কতার হুঁশিয়ারি দিল ক্রীড়ামন্ত্রক।এবিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে ক্রীড়ামন্ত্রকের কাছে একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে। নির্দেশিকাতে সমস্তরকম খেলাধূলা আপাতত বাতিল করার কথা বলে হয়েছে।আর যে সমস্ত খেলার ক্ষেত্রে এখন বন্ধ করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে সবরকমের জমায়েত উপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশিকার প্রভাব পড়েছে আইপিএল, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ, আইএসএল ফাইনাল এবং আই লিগের বাকি ম্যাচগুলিতে।যার মধ্যে ডার্বিও রয়েছে।সম্প্রতি ১৮ মার্চ ইডেনে রয়েছে একটি ওয়ানডে ম্যাচ। সেটিও হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে।কিন্তু এই নির্দেশিকা আসামাত্রই বৃহস্পতিবার বৈঠকে বসে সিএবি কর্তৃপক্ষ। এরসাথে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে আইপিএলের ভবিষ্যৎ নিয়েও।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top