
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩০ মার্চ, খরদা স্টেশন রাতের বেলা অবহেলিত শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালো খড়দা টিএমসির হকার্স ইউনিয়ন ও পৌরসভার উপ পৌরপ্রধান সুকান্ত বণিক। করোনা ভাইরাস-এর জেরে বেশ কিছু বাইরে থেকে আসা শ্রমিক বাড়িতে যেতে না পারার দরুন খরদা স্টেশনে আশ্রয় নিয়েছে, তাদের দুবেলা দুটো অন্ন তুলে দিচ্ছেন যুব সমাজ।
যতদিন এই লকডাউন চলবে এই অবহেলিত মানুষগুলো খরদা স্টেশনে থাকবেন, তাদের প্রতিদিন খাদ্যের যোগান দেওয়ার কথা বলে এই ইউনিয়ন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
জাতি, ধর্ম নির্বিশেষে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোকে সকলে এক বাক্যে দায়িত্ববোধ ও কর্তব্য বলে মনে করেন।



















