
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৬ এপ্রিল, ব্যারাকপুর লোকসভা অন্তর্গত আমডাঙা থানার মরিচা পঞ্চায়েত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং-এর অভিযোগ তাকে আমডাঙা থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে যাওয়ার সময় বৈকুন্ঠপুর পাওয়ার হাউজের কাছে আটকে দেয়।
জানা যায়, এদিন তাঁর মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে যাবার কথা ছিল তার। সেখানে তিনি দলীয় কর্মীদের মাধ্যমে এলাকায় ত্রাণ বিলি করার জন্য যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তার গাড়ি আটকায় বলে অভিযোগ। অর্জুন সিং-এর দাবি, রাজনৈতিক দলের রং দেখে পুলিশ এরূপ পদক্ষেপ গ্রহণ করছে।


















