সেই ছোট্ট অঞ্জলি।হ্যাঁ “কুছ কুছ হোতা হ্যায়” সিনেমায় শাহরুখ খানের মেয়ে হয়ে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল। সেই ছোট্ট মেয়ে অঞ্জলি যার আসল নাম সানা সিড তার কথাই বলছি।এখন সে অনেক বড় ।অনেক ছবিতে তাকে আমরা দেখতে পাই।

এই লকডাউন পরিস্থিতিতে তার জীবনে নেমে এসেছে বড় ঝড়।তিনি এক অনুষ্ঠানে লস এঞ্জেলেসে গিয়েছিলেন আর গিয়েই আটকে পড়েন সেখানে। লকডাউন এর জেরে তার আর দেশে ফেরা হয়নি। বর্তমানে বিদেশেই রয়েছেন সানা একা।

গত ২২শে মার্চ জনতা কারফিউ এর দিনই প্রয়াত হন তার বাবা আব্দুল আহাদ সিড। ভিডিও কলের মাধ্যমেই বাবার শেষ কৃত্য দেখতে হয় সানাকে।

সূত্রের খবর, আব্দুল আহাদ সিড বেশ কিছুদিন ধরেই ডায়বেটিস এর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত দুই বছর ধরে সানা কোনো কাজ এর সাথে যুক্ত ছিলেন না বাবার অসুস্থতার কারণে। বাবার এই অকাল চলে যাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। বিদেশে থাকার কারণে বাবাকে শেষ দেখাটাও তার হলো না।

সানার বাবা ছিলেন একজন কবি। তিনি উর্দুতে কবিতা লিখতেন। সানার ইচ্ছে ছিল তাঁর লেখা কবিতা বিভিন্ন ভাষায় প্রকাশ করবেন। মুম্বাইতে তার মা ও দুই বোন আছেন। তাদের নিয়ে সানার চিন্তা খুব একটা কম নেই। কিন্তু চিন্তা থাকলেও এই মুহূর্তে তার দেশে ফেরা কোনো মতেই সম্ভব নয়। তার এই পরিস্থিতিতে তার পরিবারের সদস্যরাও খুব চিন্তায় রয়েছেন ।


















