
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ এপ্রিল, নারায়নপুর থানা থেকে হাসপাতাল সহ এলাকার বিভিন্ন মন্দির, মসজিদে নিজে দাঁড়িয়ে থেকে স্যানিটাইজ করালেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। এদিন উপস্থিতি ছিলেন নারায়নপুর থানার আইসি তুষার কান্তি সরদারও।
পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোসের সহযোগিতায় বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির উদ্যোগে পুর নিগমের ৩নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গায় গুলিতে স্যানিটাইজ করা হল। নারায়ণপুর থানা থেকে শুরু করে বিদ্যাসাগর মাতৃ সদন হাসপাতাল, নারায়নপুর বাজার। এছাড়া নারায়নপুর এলাকার বিভিন্ন মন্দির থেকে মসজিদে নিজে দাঁড়িয়ে থেকে স্যানিটাইজ করালেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। এদের সঙ্গে ছিলেন নারায়নপুর থানার আইসি তুষার কান্তি সরদারও।


















