মুর্শিদাবাদ জেলার সালারে প্রথম কোভিড-১৯ পজেটিভ কেশ ধরা পড়ল

মুর্শিদাবাদ জেলার সালারে প্রথম কোভিড-১৯ পজেটিভ কেশ ধরা পড়ল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৭ এপ্রিল, এবার মুর্শিদাবাদের সালারে এক ব্যক্তির দেহে ধরা পড়ল কোভিড-১৯ পজেটিভ।মুর্শিদাবাদ জেলার সালার থানার ভুষুন্দি গ্রামে সৌদামণি শেখ নামে এক ব্যক্তি করোনাতে আক্রান্ত বলে জানা গিয়েছে।ব্যক্তির পরিবার সহ ১৪ জন কোয়ারেন্টাইন হোমে চিকিৎসাধীন।বর্তমানে সৌদামনি শেখ ঠাকুরপুকুর হাসপাতালে রয়েছে বলে জানা যায়।

এদিন মুখ্যমন্ত্রী নবান্ন বৈঠকে বলেছিলেন, যেসকল জায়গায় এখনও করণের হদিশ মেলেনি সেইসকল জেলাবাসীদের আরও সচেতন হওয়ার প্রয়োজন।আর তারপর রাতের মধ্যেই এই খবর সামনে আসে।সূত্রের খবর, বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে সৌদামণি শেখ কলকাতা ঠাকুরপুকুর হাসপাতালে চিকিৎসার জন্য যেতেন।সত্তরোর্ধ্ব সৌদামণি বাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। ১৪ মার্চ তাঁর শরীরে কিছু উপসর্গ দেখতে পেয়ে ডাক্তাররা তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠান।আজ সেই রিপোর্ট এলে জানা যায় তিনি করোনাতে আক্রান্ত।পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা প্রায় ১৪ জনকে কোয়ারেন্টাইন হোমে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।তবে এই গোটা বিষয় জেনেও স্থানীয় প্রশাসন স্বাস্থ্য দপ্তর এখনও চুপ রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top