
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ এপ্রিল, কোভিড ১৯-এর জন্য লকডাউন গোটা দেশ। লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে এ রাজ্যের বেশ কিছু শ্রমিক। একইভাবে অন্য রাজ্য থেকে কাজ করতে এসে এ রাজ্যেও আটকে রয়েছে বহু শ্রমিক। বিধাননগর পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের নারায়নপুর ঘোষপাড়া একটি বাড়িতে আসামের বাসিন্দা ১৫ জন শ্রমিক আটকে রয়েছেন। এই খবর পাওয়া মাত্রই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘মলডেড এন্ড মাইনরিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আটকে থাকা শ্রমিকদের হাতে আজ চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, চিনি কাঁচা সবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাজু ঘোষ, স্টেট প্রেসিডেন্ট প্রসেনজিৎ ঘোষ সহ চার জনের একটি দল নারায়নপুর ঘোষ পাড়ায় আসেন ওই শ্রমিকদের সঙ্গে দেখা করতে। তাদের সমস্যা হলে আবারও যোগাযোগ করতে বলেন তাঁরা। শুধু তাই নয় এ রাজ্যে আটকে থাকা আসামের শ্রমিকদের সহযোগিতা করার জন্য আসাম সরকারের কাছে যোগাযোগ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
এরাজ্যে আটকে থাকা আসামের ওই শ্রমিকরা বলেন, আসাম সরকারের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে এখনোও পর্যন্ত কোনরকম সহযোগিতা পাইনি। কাগজপত্র ভেরিফিকেশন হয়ে গেলেও কোন সাহায্য আসেনি। তবে একজনের টাকা এসেছে এমনটাই জানান তাঁরা। পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন নাম্বারে ফোন করে কোন সাড়া পাননি। অবশেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নাম্বারে ফোন করে তারা তাদের অসুবিধার কথা জানান। তারপরেই এগিয়ে আসে এই স্বেচ্ছাসেবী সংগঠন মলডেড এন্ড মাইনরিটি নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি।



















