লকডাউনের মধ্যেই হালিশহরে বোমা বিস্ফোরণ, আহত তিনজন শিশু

লকডাউনের মধ্যেই হালিশহরে বোমা বিস্ফোরণ, আহত তিনজন শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৪ এপ্রিল, গতকাল রাতে হালিশহর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কবিরাজ পাড়া জলের ট্যাঙ্কির মাঠ সংলগ্ন এলাকায় তিনজন শিশু জঙ্গলে সামনে খেলা করার সময় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় আহত হয় কৌশিক দাস(গা) ভোম্বল দাস(১২) ও দেবজিত কুন্ডু (১০)।

তিন শিশুকে আহত অবস্থায় প্রথমে হালিশহর নান্না হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে কল্যাণী জে এন এম হসপিটালে স্থানান্তরিত দেওয়া হয়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top