লকডাউনে আটকে পড়া ৭০ জন ব্যবসায়ীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন

লকডাউনে আটকে পড়া ৭০ জন ব্যবসায়ীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৪ এপ্রিল, গতকালের কথা মতো বহরমপুর FUC ময়দানে আসা ৭০ জন ব্যবসায়ীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন।উল্লেখ্য, মুর্শিদাবাদ বহরমপুরে প্রতিবারের ন্যায় এবারও FUC ময়দানে বসেছিল বহরমপুর মেলা কিন্তু লকডাউনের জেরে হঠাৎ মেলা বন্ধ হয়ে যাওয়ার দরুন ব্যবসায়ীরা নানান সমস্যায় পড়েছে। একদিকে তারা বাড়ি যেতে পারছে না অন্যদিকে তাদের জমা টাকাও শেষ।নিরুপায় হয়ে তারা জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন-এর কাছে আবেদন জানায়।

গতকাল মোশারফ হোসেন তাদের সকলে খাদ্যের ভার নিজের হাতে তুলে নেন।সেই মতো ৭০ জনের কাছে খাবার পচে দিলেন তিনি।তার এই কাজে খুশি অসহায় ব্যবসায়ীরাও।লকডাউন চলাকালীন পরবর্তীকালেও তিনি তাদের পাশে আছেন বলেন জানান মোশারফ হোসেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top