
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৪ এপ্রিল, করোনা সংক্রমণের জেরে গোটা দেশে লকডাউনের ঘোষণা করেছে সরকার।লকডাউনের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো।তাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার ও বিভিন্ন সংস্থা।এরকম বহরমপুরে এই অসহায় মানুষগুলোকে এদিন খাদ্যসামগ্রী দেওয়া হয়।সকলে যখন লাইন দাঁড়িয়েছিলেন ত্রাণ নিতে তখন লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার দিকে চোখ যায়।বৃদ্ধার নাম মানসী মুস্তাফী।ছেলে তড়িৎ বিকাশ মুস্তফী ব্যাঙ্কে চাকরি করেন।এরূপ অবস্থাতেও মা’কে লাইনে দাঁড়িয়ে ত্রাণের খাবার নিতে দেখে আশ্চর্য হন সকলেই।
জানা যায়, লকডাউনে বহুদিন ছেলে মায়ের খোঁজ নেয়না।বৃদ্ধার বাড়ি গোরাবাজার নিমতলা মোড়ে।এদিকে এক ছেলে বহরমপুর থানার গোরাবাজার ঠাকুর মার্কেট কমপ্লেক্সের ইউনাইটেড ব্যাঙ্কে কর্মরত।আরেক ছেলে হকার, নাম অসীম মুস্তফী।ছেলে ভালো টাকা রোজগার করলেও ঘরে বৃদ্ধা মায়ের টাকা নেই।লকডাউনে যা জমানো টাকা ছিল শেষ হয়ে গিয়েছে।ছেলে টাকা পাঠায়নি।এদিকে খাদ্যের দানাও ফুরিয়ে এসেছে।তাই অসহায় হয়ে এলাকার ত্রাণ শিবিরের লাইনেই দাঁড়াতে হল বৃদ্ধা মাকে।এরূপ পরিস্থিতিতে মায়ের প্রতি শিক্ষিত ছেলের এরূপ অশিক্ষিত আচরণ সেখানে উপস্থিত সকলকে ব্যথিত করে।



















