চলছে রমজান মাস, বহরমপুরে প্রায় ৩৫০টি পরিবারের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দিলেন বিশ্বজিৎ কর্মকার

চলছে রমজান মাস, বহরমপুরে প্রায় ৩৫০টি পরিবারের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দিলেন বিশ্বজিৎ কর্মকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৫ এপ্রিল, লকডাউনে গৃহবন্দী দেশবাসী।করোনা সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা করেছে সরকার।এর জেরে বহু মানুষের খাদ্যসামগ্রী যোগানের অসুবিধা হচ্ছে।বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষ গুলো সমস্যায় পড়ছে।তাই তাদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি সামর্থ মতো বহু সংস্থা ও মানুষ এগিয়ে এসেছে।এই লকডাউনে চলছে রমজান মাস।এবার বহরমপুর পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ডের যে সকল মানুষ রমজান পালন করছেন তাদের হাতে ফল-মূল সহ উপযুক্ত খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ কর্মকার।

লকডাউনে বেশিরভাগ দোকান বন্ধ।যেকটি খোলা রয়েছে সেখানেও সবজি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না।তাই রমজানে খাওয়ার জন্য মানুষের কাছে মিলছে না সঠিক খাদ্য যথা ফল-মূল।তাই এবার বহরমপুরে প্রায় ৩৫০টি পরিবারের হাতে প্রয়োজনীয়, পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top