
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৫ এপ্রিল, করোনা জেরে গোটা দেশে চলছে লকডাউন।এই ভয়াবহ পরিথিতিতে সকল মানুষ নিজেকে গৃহবন্দী করেছে।কিন্তু তার মধ্যেও চলছে রাজনৈতিক দ্বন্দ্ব।লকডাউনে বহুবার সামনে এসেছে এমন খবর।এবার মুর্শিদাবাদ জেলের এক কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মুশিদাবাদ থানার অন্তর্গত কাঁপা ডাঙ্গা অঞ্চলে শিবনগর গ্রামে।আহত ব্যক্তির নাম মিনারুল শেখ।
ঘটনাটি সকালেই জানিয়েছে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস।তিনি জানান, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শিবনগর গ্রামে কংগ্রেসের সক্রিয় কর্মী মিনারুল শেখ-কে গুলি চালায় তৃণমূল কর্মী।লোকমান শেখের নেতৃত্বে তৃণমূলের মাস্কেট বাহিনীর দিকেই তিনি অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন।এই ঘটনায় পুলিশ প্রশাসনকেও তিনি অনুরোধ করেছেন, তাঁরা যেন সঠিক তল্লাশি চালিয়ে অভিযুক্তকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করেন।



















