
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৫ এপ্রিল, বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের লোবা গ্রামের এক যুবক গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল।সেই যুবকের ঝুলন্ত দেহ শনিবার উদ্ধার হয় দুবরাজপুর মাজুরিয়া জঙ্গলে। যার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, প্রেমে প্রত্যাক্ষ্যাত হয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। মৃত যুবকের নাম শ্যাম রুইদাস। তার বয়স ২২ বছর।
মৃতের পরিবারের অভিযোগ, সে এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। তারপর হয়তো গতকাল তাদের মধ্যে কোনরকম বনিবনা হয়। এরপর খাওয়া-দাওয়া না করে গতকাল দুপুরে সে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থানায় জানানো হয়। এরপর খোঁজাখুঁজি করতে করতে জানা যায় আজ সকালে মাজুরিয়া জঙ্গলে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পাওয়া গিয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।পরিবারের সদস্যদের আরও দাবি, গতকাল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে পর্যন্ত পরিবারের কারো সাথে কোন রকম ঝগড়াঝাঁটি হয়নি। তাই আমাদের অনুমান প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে আত্মহত্যা করেছে।



















