তীব্র দাবদাহ থেকে স্বস্তির শ্বাস ফেলল জেলাবাসী

তীব্র দাবদাহ থেকে স্বস্তির শ্বাস ফেলল জেলাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৬ এপ্রিল, করোনা ঝড়ের পরিস্থিতি এখনও সামলাতে উঠতে পারেনি বিশ্ব। এই করোনা ফলে রাজ্যের অবস্থা শোচনীয়। ক্রমে বেড়ে যাওয়া আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তায় নবান্নও। এরমধ্যে বঙ্গোপসাগর উপকূলে গভীর নিম্নচাপ তৈরী হচ্ছে। তাই আগামী ২৪ ঘন্টায় রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তাই সতর্ক বার্তা জারি করা হয়েছে গোটা রাজ্যে। এই সপ্তাহ জুড়ে প্রতিদিনই হালকা বৃষ্টি সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

আর এই ঘূর্ণিঝড় মে মাসের ৪-৫ তারিখ করে বাংলাদেশ উপকূল এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে। ভারতীয় উপকূলে তুলনামূলক ভাবে অনেক কম প্রভাব পড়বে এই ঝড়ের। আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে।ইতিমধ্যে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হল।পাশাপাশি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর সহ আরোও অন্যান্য জায়গায়।গরমে স্বস্তি পেল শ্রমিকেরা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫।৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩।৫ ডিগ্রি সেলসিয়াস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top