
২৬ এপ্রিল, করোনা ভাইরাসের সঙ্গে লড়তে হলে রামদের টোটকা বিশেষ উপযোগী, এমনটাই দাবি করলেন বাবা রামদেব।সম্প্রতি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের একটি ইভেন্টে এসে তিনি সেই মোক্ষম দাওয়াই সকলের সামনে আনলেন।করোনা ঠেকাতে এতদিন ওষুধ ও ভ্যাকসিনের অপেক্ষায় ছিলাম আমরা কিন্তু এবার রামদেব করোনার সঙ্গে মোকাবিলা করতে নিয়ে এলেন একটি বিশেষ প্রাণায়ম।প্রাণায়মের নাম উজ্জ্বয়ী।
রামদেবের কথায়, “উজ্জ্বয়ী’র সাহায্যে প্রথমেই আপনি আপনার গলাকে সংকুচিত করবেন। পরক্ষণেই নাকের সাহায্যে বায়ু নিয়ে কিছু ক্ষণ ধরে থাকতে হবে। তারপর ধীরে ধীরে বায়ু নিঃসরণ করতে হবে।” নিঃশ্বাস যদি এক মিনিটের জন্য ধরে রাখা যায়, তাহলে অতি সহজেই দমানো সম্ভব মারণ ভাইরাস করোনাকে।এই পরীক্ষা তিনি নিজে করে দেখেছেন, এতে ফল মিলবে বলে দাবি করেছেন রামদেব।
ইতিমধ্যে রাত দিন পরিশ্রম করে গবেষকরা এই করোনা ভাইরাসকে ঠেকাতে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে।এদিকে রামদেব ঘরে বসেই এর উপায় বের করে দিলেন। তিনি বলেন, বয়স্ক ব্যক্তিরাও এই পন্থা মেনে চললে উপকার পাবেন। পাশাপাশি স্বাস্থ্যবান তরুণ ও যুবক অর্থাৎ যাঁদের ইমিউনিটি ক্ষমতা বেশি তাঁদের ১ মিনিট অবধি নিঃশ্বাস বন্ধ করে রাখা উচিত।এই প্রাণায়ম যারা সম্পন্ন করতে পারবেন, তাঁদের শরীরে করোনা ভাইরাস নেই, অর্থাৎ তাঁরা করোনাতে আক্রান্ত নন।



















