
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ এপ্রিল, করোনা মোকাবিলা, রেশন দুর্নীতি, বিজেপি সাংসদ বিধায়ক নেতা কর্মীদের ত্রাণ বিলিতে বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপির প্রতীকী অবস্থান বিক্ষোভ। সল্টলেক সিএল ২০৯ নম্বরে নিজের বাড়িতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
বিজেপির দাবি,
“১) কেন্দ্রের দেওয়া সাধারণ মানুষদের জন্য ৫ কিলো খাদ্যশস্য সকলের কাছে পৌঁছে দিতে হবে।
২) করোনায় আক্রান্ত, মৃত ব্যক্তিদের সঠিক তথ্য দিতে হবে।
৩) জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে লকডাউনকে কার্যকরী করে তুলতে হবে।
এছাড়া ২০০ কোটি করোনা ফান্ডের টাকা কোথায় গেলো ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জবাব দাও।”
প্রত্যেক বিজেপি নেতা, কর্মীরা লকডাউনের যথাযথ নিয়ম মেনেই নিজের বাড়িতে বসেই রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ দেখান।



















