বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ এপ্রিল, বিজেপি নেতা সব্যসাচী দত্তের অনুগামী রাজু পালের সঙ্গে ত্রাণ বিলি করার অপরাধে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই দুষ্কৃতীরা বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির লোকজন বলে এলাকায় পরিচিত। ঘটনাটি ঘটেছে নারায়নপুর লালকুটি এলাকাতে।

জানা যায় আজ সকাল দশটা নাগাদ নারায়নপুর পূর্বাচলের বাড়ি থেকে বিজেপি কর্মী অভিজিৎ গিরি বাইক নিয়ে আসছিল নিরঞ্জন পল্লীতে বিজেপির মন্ডল সভাপতি রাজু পালের বাড়িতে। সেই সময় লালকুটি এলাকায় অভিজিৎ গিরির বাইক থামিয়ে বাইকের উপর বসে থাকা অবস্থায় বিজেপি কর্মী অভিজিৎ গিরিকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির লোকজন বলে এলাকায় পরিচিত।

গুরুতর আহত অবস্থায় অভিজিৎ গিরিকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, অভিজিতের দু’হাত ভেঙে দিয়েছে দুষ্কৃতিরা। পায়ে ঘাড়ে বুকে ও পিঠে আঘাত লেগেছে বিজেপি কর্মী অভিজিৎ গিরির।

বিজেপি নেতা রাজু পাল বলেন, “অভিজিৎ গিরি আমার বাড়িতে আসছিল। আমার বাড়ি থেকে ত্রাণ নিয়ে বের হয়। গরিব মানুষকে চাল, ডাল, আলু বিলি করতে যায়। আসার মুখে তাপস চ্যাটার্জির পাড়ায় তাঁর কিছু লক রড, উইকেট সহ কিছু অস্ত্র নিয়ে রেডি ছিল। বাইক থামিয়ে মাথায় রিভলভার ঠেকিয়ে মারধর করা হয়। অভিজিতের হাত ভেঙে গিয়েছে।পায়ে, বুকে ও পিঠে চোট লেগেছে।বিজেপির নামে ত্রাণ দেওয়ার জন্যই এই আক্রোশ।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top