
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৭ এপ্রিল, চতুর্থ দফার পরিদর্শনে বেরোলো উত্তরবঙ্গের তিন ক্লাস্টার জেলার করোনা পরিস্থিতি যাচাই করতে আসা কেন্দ্রের পাঠানো ইন্টার মিনিস্টারিয়াল সেন্ট্রাল টিম। সোমবার সকালে ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় ভিন রাজ্যের থেকে আটকে পড়া ট্রাকচালকদের সাথে কথা বলেন। সেখান থেকে তারা সোজা চলে যান শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতি নগর এলাকায়।
ওই এলাকাটিকে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরপে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ ওই ওয়ার্ডে করোনা সংক্রমিত হয়ে মৃত কালিম্পংয়ের মহিলার বেশকিছু পরিবারের সদস্যরা রয়েছেন। ওই এলাকাটি পরিদর্শন করে তারা সোজা জলপাইগুড়ি উদ্দেশ্যে রওনা দেন। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট।



















