
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ এপ্রিল, আজ সকালে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার মহিষবাথান তরুণ সংঘ এর খেলার মাঠের পাশে পুকুরে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত্যু যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। মৃত যুবকের দেহে জামা ছিল না। হাফ প্যান্ট পড়েছিল। পুকুর পাড়ে তাঁর লুঙ্গি পড়েছিল। ঘটনার তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।



















