নতুন করে করোনা আক্রান্ত, রেড জোন করল নারায়ণপুরকে

নতুন করে করোনা আক্রান্ত, রেড জোন করল নারায়ণপুরকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৮ এপ্রিল, নারায়নপুর পূর্ব বেড়াবেড়িতে এক মহিলা করোনায় আক্রান্ত হওয়ায় ওই এলাকা রেড জোন করে দিল নারায়নপুর থানার পুলিশ। ওই এলাকা স্যানিটাইজ করা হচ্ছে বিধাননগর পুর নিগমের পক্ষ থেকে। পুর নিগমের ১-৫ নম্বর ওয়ার্ড এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত পুর নিগমের।

বিধাননগর পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের নারায়নপুর পূর্ব বেড়াবেড়ি এলাকার এক মহিলা কয়েকদিন আগে জ্বর কাশিতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজারহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় রাজারহাট কোরেন্টাইন সেন্টারে। গতকাল খবর আসে ওই মহিলার রিপোর্টে কোভিড ১৯ পজিটিভ। গতকালই ওই মহিলার পরিবারের ১৭ জনকে কোরেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। আজ সকাল থেকেই ওই এলাকা স্যানিটাইজ করার উদ্যোগ নিয়েছে বিধাননগর পুর নিগমের কর্তৃপক্ষ। নারায়নপুর পূর্ব বেড়াবেড়ি এলাকা গার্ডরেল ও বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেড জোন করে দিয়েছে নারায়নপুর থানার পুলিশ। পুলিশ ও বিধাননগর পুর নিগমের পক্ষ থেকে এলাকায় ঘোষণা করা হচ্ছে ১-৫ নম্বর ওয়ার্ড এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার জন্য। শুধু ওষুধের ও দুধের দোকান খোলা থাকবে। ৩০ এপ্রিল পর্যন্ত বাজার ও দোকান বন্ধ রাখা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top