
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৮ এপ্রিল, কনটেইনমেন্ট জোনে বসানো ব্যারিকেড মানা হচ্ছে না। বিষয়টি নজরে আসতেই উষ্মা প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। যদিও এবিষয়ে কোন প্রকার মন্তব্য করতে নারাজ তারা।
গতকাল জলপাইগুড়ির পর আজ ফের শিলিগুড়িতে পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন শহর পরিদর্শন করেন প্রতিনিধি দলের তিন সদস্য। বাকি দুই সদস্য রওনা দেন পাহাড়ের উদ্দেশ্যে। এদিন সকালেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ডিসান হাসপাতালে যান। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রওনা দেন শিলিগুড়ি পুর এলাকার ৪৭ নম্বর ওয়ার্ডে। সেখানে কনটেইনমেন্ট এলাকা পরিদর্শন করেন৷ পরে বাগডোগরার কমলপুর চা-বাগানে পৌঁছান তারা৷ কথা বলেন বাগান কতৃপক্ষ সহ শ্রমিকদের সঙ্গে। খতিয়ে দেখেন স্বাস্থ্য বিধি আদৌ মানা হচ্ছে কি না।



















