
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ এপ্রিল, অনলাইনে চলবে প্রচেষ্টা প্রকলপের ফর্ম ফিলাপ। সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য মুখ্যমন্ত্রী আপাতত এই প্রকল্প বন্ধ রেখেছেন। তবে যারা কাগজে কলমে ফর্ম ফিলাপ করেছেন তাদের কোন চিন্তা নেই বলে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জিত কুমার চ্যাটার্জি।
তিনি বলেন, সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে প্রায় ৮০০০ মানুষকে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিলাপ করানো হয়েছে। প্রত্যেকের ১০০০ টাকা পেলে অস্থায়ী শ্রমিকদের সুবিধে হবে বলে জানিয়েছেন সঞ্জিত কুমার চ্যাটার্জি। তিনি বলেন, “মানবিক মুখ্যমন্ত্রী অস্থায়ী শ্রমীকদের জন্য এগিয়ে এসেছেন। আমরাও এই প্রকল্পের জন্য দলমত নির্বিশেষে সমস্ত শ্রমীকের পাশে দাঁড়িয়েছি”।


















