করোনা আবহে মা ভবানী বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আদিবাসীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল

করোনা আবহে মা ভবানী বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আদিবাসীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৩০ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাই তাদের কথা ভেবে এগিয়ে এসেছে সরকার, সংস্থা। পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় সামর্থবান মানুষগুলোও। আদিবাসীদের কথা চিন্তা করে মা ভবানী বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে বহরমপুর হাতিনগর অঞ্চলে মাদারপুর এলাকায় আদিবাসীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।

এদিন তাদের হাতে চাল, ডাল, আলু, লবণ সহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল মা ভবানীর বৃদ্ধাশ্রমে পক্ষ থেকে।খাদ্যসামগ্রী পেয়ে খুশি সকলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top